Welcome to NOWZUWAN
33 Years in Development Partnership


Vision
Establishing a society based on justice and opportunities for all
Mission
NOWZUWAN intends to promote the socioeconomic status of the distressed and powerless people with special emphasis on women and children through institution building, empowerment, providing education, supporting or exploring and utilizing potentialities.
আগামী ১৭ ডিসেম্বর নওজোয়ানের প্রতিবন্ধী সমাবেশ, প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ, শিক্ষা বৃত্তি ও হস্তশিল্প প্রশিক্ষণ কার্জক্রমের উদ্বোধন
উন্নয়নে সম্পৃক্ত প্রতিবন্ধী ব্যক্তিঃ সবার জন্য সুন্দর এক পৃথিবী”
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০১১ উপলক্ষে প্রতিবন্ধী সমাবেশ, প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ, শিক্ষা বৃত্তি ও হস্তশিল্প প্রশিক্ষণ কার্জক্রমের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১৭ ডিসেম্বর, শনিবার , সকাল ১০ ঘটিকায় পটিয়া খান মোহনা ( গেইট ঘর), নওজোয়ান প্রতিবন্ধী রিসোর্স সেন্টারে অনুষ্টিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য জনাব আলহাজ্ব সামশুল হক চৌধুরী এম·পি, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য জনাব চেমন আরা বেগম এম·পি ।
উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সচিব জনাব ড· রনজিত কুমার বিশ্বাস,এনডিসি । উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভা মেয়র জনাব অধ্যাপক হারুনুর রশীদ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আবুল হোসেন, পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ডাঃ তিমির বরণ চৌধুরী, ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিচালক জনাব ডাঃ মোহাম্মদ শরীফ, চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক জনাব এস· এম· কামরুল হাসান, চট্টগ্রাম সমাজ সেবা অধিদপ্তর উপ-পরিচালক জনাব পারভীন মেহতাব, দঃভূর্ষি ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোহাম্মদ ছৈয়দ, দঃভূর্ষি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ সেলিম।এ ছাড়া ও সরকারী উর্দ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রতিবন্ধী ব্যক্তি ও সুশিল সমাজের প্রতিনিধি বৃন্দ উপস্থিত থাকবেন।নওজোয়ান প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী সবার উপস্থিতি একান্ত ভাবে কামনা করেছেন ।
“জনগনের কল্যাণ, জনগনের অংশীদারিত্ব ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বন নীতিমালা বিষয়ক আঞ্চলিক পরামর্শ সভা”

ফরেষ্ট পলিসি এডভোকেসী ফোরাম আয়োজিত পিপল ওরিয়েন্টেড রেসপন্সিভ ফরেষ্ট পলিসি শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন নির্বিচারে উজাড় হয়ে যাওয়া দেশের বনাঞ্চল সংরক্ষণে জনগনকে সম্পৃক্ত করতে হবে। জনসচেতনতা বাড়ানো না গেলে স্থানীয় লোকজনকে সম্পৃক্ত করা না গেলে বন রক্ষা করা যাবে না। ফলশ্রুতিতে ধবংস হবে পরিবেশ এবং তার কুফল ভোগ করতে হবে সকলকে।
এনজিও সংস্থা নওজোয়ান ও প্রদীপনের সহযোগিতায় গতকাল মঙ্গলবার সকালে লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর এর চট্টগ্রাম এর পরিচালক মোহাম্মদ জাফর আলম। তিনি বলেন বন ও পরিবেশ সংরক্ষণে সরকারের পাশাপাশি এনজিও সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। একই সাথে বন সংরক্ষণে যে নীতিমালা রয়েছে তা বাস্তôবায়নে জোড় দিতে হবে। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম অঞ্চলের উপ-বন সংরক্ষক এস এম গোলাম মওলা।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড· মোহাম্মদ আবদুর রহমান, আলোচনায় অংশ নেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা বখতিয়ার নুর সিদ্দিকী। উপকুলীয় বন কর্মকর্তা ড· সুনিল কুমার কুন্ডু। প্রদীপনের প্রধান নির্বাহী বিশ্বনাথ রায়, নওজোয়ান এর প্রধান নির্বাহী মোঃ ইমাম হোসেন চৌধুরী। আলোচনায় অতিথিবৃন্দ বলেন জলবায়ু পরিবর্তনের কুফল থেকে উপকূলীয় অঞ্চলের লোকদের বাঁচাতে সরকারী পর্যায়ে উদ্দ্যোগ নিতে হবে। বন থাকলে বন্য প্রাণী থাকবে। নইলে হাতি লোকালয়ে চলে আসবে। মানুষ মারবে। বন বাঁচানো না গেলে মানুষ বাচানো যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন মন্ত্রণালয়ের সচিব যদি ফরেষ্ট ডিপার্টমেন্টের লোক না হয় তাহলে এই ডিপার্টমেন্টকে রক্ষায় কার্যকর উদ্দ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।
এবার প্রদীপন- মানুষের জন্য ফাউন্ডেশনের রিচার্স এন্ড এডভোকেসী কো-অর্ডিনেটর সাউদিয়া আনোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গ্রীন বাংলাদেশ এর প্রধান নির্বাহী লায়ন মাহফুজুল হক চৌধুরী, দেলোয়ার হোসেন, মং থোয়াই মারমা, নিখিলেষ চাকমা, অনুপম খিয়াং, তন্ময় চাকমা, দিদারণ্ডল হক, চৌধুরী বাবুল বড়ুয়া, মোহাম্মদ মোজাম্মেল হক, আহসান টিটু এবং মোঃ ওবায়দুর রহমান।


Visit


